১৬ আষাঢ়, ১৪৩৩ - ৩০ জুন, ২০২৬ - 30 June, 2026

ফুলবাড়ীতে শিয়ালের কামরে ৬ জন আহত একজনের অবস্থা গুরুতর

35
2026-06-30 19:09:46

news-picture

আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে ছয় জন আহত হয়েছেন। তারমধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার চন্দ্রখানার পাঠানটারী গ্রামে। এসময় এলাকাবাসী শিয়ালটি আটক করে মেরে ফেলে।

স্থানীয়রা জানিয়েছেন, একটি শিয়াল সোমবার সন্ধ্যার সময় চন্দ্রখানা পাঠানটারী গ্রামের মন্টুর কার্তিক (৩৫), জহুরের ছেলে আপেল (৩৫), ফয়জারের ছেলে রাজু (২২) এনং একই গ্রামের গনেশসহ সন্তোষের স্ত্রী চন্দনা রানী শিয়ালের কামরে আহত হন। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে আতংকের সৃষ্টি হয়। পরের দিন সকালে (মঙ্গলবার) একই এলাকার মোবারকের স্ত্রী রোকেয়া বেগম (৬৫) ভয়ে ভয়ে নিজ বাড়ী থেকে বের হলে হঠাৎ একটি শিয়াল তার দিকে তেড়ে এসে শরীরের বিভিন্ন জায়গায় কামর দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করা হলেও অবস্থা বেগতিক হওয়ার লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিয়ালের আক্রমণে দুই নারীর মধ্যে একজনকে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়