১৬ আষাঢ়, ১৪৩৩ - ৩০ জুন, ২০২৬ - 30 June, 2026

ফুলবাড়ীতে হতদরিদ্র ৬০ ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান

13
2026-06-30 19:34:33

news-picture

আঞ্চলিক প্রতিনিধি :  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রীদের বাল্যবিবাহের ঝুঁকি কমাতে স্কলারশিপ ও আইজিএ সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএসএস ও একশনএইড এর সহযোগিতায় গার্লস সাপোর্টার প্রজেক্ট এর বাস্তবায়নে উপজেলা পরিষদ সভা কক্ষে ৬০ জন হতদরিদ্র পরিবারের ছাত্রীদের ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আব্দুর সালাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মজিবর রহমান ইউএসএস এর উপজেলা ব্যবস্তাপক রবিউল ইসলাম, উপকার ভোগী ছাত্রীদের অনন্যা সুলতার মা হালালি বেগম, তাবাচ্ছুম সিনহার মা শিল্পী বেগম, মনি খাতুনের মা নাজমিন বেগম প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়