১৬ আষাঢ়, ১৪৩৩ - ৩০ জুন, ২০২৬ - 30 June, 2026

পলাশবাড়ীতে১৪৪ ধারা জারি উত্তেজনা আর আতংঙ্ক বিরাজমান

13
2026-06-30 19:36:08

news-picture

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গতকাল ২৯ জুন রাতে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার জুনদহ নামক স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর সংঘর্ষের ঘটনায় বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডলসহ উভয় দলের নেতাকর্মী গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদ ৩০ জুন বিকাল ৪ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। এককই সময়ে একই স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কে ঘিরে টান টান উত্তেজনা আর পৌরবাসীর মাঝে আতঙ্কিত হয়ে পড়েছে।  এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর শহরের ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ারের আলম খান।

জানা যায়,গতরাতে জুনদহ এলাকায় পলাশবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ মন্ডল,জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামিম রেজা উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে  ৩০ জুন মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়।

অপরদিকে একই সময় একই স্থানে শিবির কর্মী আল আমিনের উপর অতর্কিত হামলা এবং পরবর্তীতে স্থানীয় জামায়াত শিবিরের একাধিক নেতা-কর্মীর বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনায় আজ বিকেল ৪ টায় পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে পলাশবাড়ী উপজেলা জামায়াত।

এঘটনায় বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল কে হামলা করে আহত করার ঘটনায় সচেতন নাগরিক সমাজ ও রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্যিত থাকে যে, ২৯ জুন সোমবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় -দফায় উপূর্যপরি ধাওয়া পাল্টা ধাওয়ায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পলাশবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ মন্ডল,জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামিম রেজা,বরিশাল ইউনিয়ন জামায়াত নেতা ও ছাত্র শিবিরের বায়তুলমাল সম্পাদকসহ ১০ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এঘটনার পর উপজেলা জামায়াত-শিবির এবং বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আকস্মিক সংঘর্ষের ঘটনায় পরস্পর বিরোধী চরম অসন্তোষের সৃষ্টি হয়। সেইসাথে গতরাত হতে উভয় সংগঠনের উপজেলা থেকে শুরু করে তৃনমুল  ইউনিয়ন পর্যায় নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ সহ টান টান উত্তেজনা বিরাজ করছে। আহত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক এবং অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সংঘর্ষের ধারাবাহিকতায় গভীর রাত ১টার দিকে পৃথক হামলায় বরিশাল ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে কর্মী মিজানুর রহমান এর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর সহ মিজানুর রহমানকে কূপিয়ে আহত করা হয়।একই সময় উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আজহারুল ইসলামের বাবা আবুল আলা'কে আহত করা হয়। পরে জামায়াত নেতা রুহুল আমিনের জুনদহ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে পৃথক হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরসহ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আশরাফুল ইসলামকে বিএনপি ধাওয়া করে গুরুতর আহত করে।এসময় বিএনপির নেতাকর্মীরা জামাত শিবিরের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়ি ব্যাপক ক্ষতিসাধন করে বলে জানা যায়। সৃষ্ট সংঘর্ষের জেরে জামায়াত-বিএনপি'র মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।ফলে এনিয়ে উভয় সংগঠনের  মধ্যে বড় ধরনের সংঘর্ষ ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এঘটনায় উভয়ে পক্ষ চিকিৎসাধীন থাকায় হতে আইনগত  ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

সর্বশেষ

জনপ্রিয়