১৭ কার্তিক, ১৪৩৩ - ০১ নভেম্বর, ২০২৬ - 01 November, 2026

রংপুরে জাতীয় যুব দিবস উদ্যাপিত

22
2026-11-01 16:55:14

news-picture

নিজস্ব প্রতিবেদক:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। রোববার (১লা নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা, ঋণের চেক বিতরণ ও যুব মেলার উদ্বোধন করা হয়। আলোচনার আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে তিন দিনব্যাপী এই যুব মেলার উদ্বোধন করা হয় এতে ২২টি স্টল স্থান পেয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম। রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল ফারুক, মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আবু সাঈদ প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি যুবক। দেশের এই বিশাল যুবশক্তিকে কাজে লাগিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোত্তম সুফল নিশ্চিত করতে হবে। যুবসমাজকে শুধু বয়সের নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ না রেখে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।

তিনি যুবদের উদ্দেশে বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

আলোচনা শেষে ৪৬ জন যুবকদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য ২৬ লক্ষ ০৪,০০০ (ছাব্বিশ লক্ষ চার হাজার) টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়