বদরগঞ্জ দোকানে চুরির চেষ্টাকালে যুবক আটক
বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে উপজেলার কুতুবপুর ইউনিয়নে দোকানে চুরির চেষ্টাকালে জুয়েল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার (১৭ নভেম্বর) দিবা গত রাতে নাগেরহাট বাজারে ফারুক মিয়ার দোকানে এ ঘটনা ঘটে। আটক জুয়েল ইসলাম উপজেলার নাগেরহাট পূর্বপাড়া এলাকার মো. রুস্তম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাগেরহাট বাজারের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। গতকাল রাতের আঁধারে ফারুক মিয়ার দোকানে চুরির চেষ্টা করেন রুস্তম আলীর ছেলে জুয়েল। এ সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করেন। পরে নাগেরহাট বাজার থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে তামার তারসহ দোকানের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪ হাজার ৬০০ টাকা।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, নাগের হাট বাজারে একটু দোকানে চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটকায় জুয়েল নামের একটি চোর। তাকে আজ দুপুরে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।