২৮ মাঘ, ১৪৩২ - ১০ ফেব্রুয়ারি, ২০২৬ - 10 February, 2026

বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান এর পদত্যাগের দাবি

9 months ago
369


আতিউর রহমান, বিরল দিনাজপুর:

বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান দুলু এর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা রবিবার বিদ্যালয়ের প্রবেশদ্বারে অবস্থান নিয়ে তাঁর অনিয়ম ও দূর্নীতির বিচার দাবি করেছে। বিদ্যালয়ে বিগত দিনে নিয়োগবাণিজ্য, বিদ্যালয়ের সম্পদ ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য রাখেন সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, ছাত্রপ্রতিনিধি হারুনুর রশিদ, মোকাম্মেল, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ছাত্রনেতা সফিকুল ইসলাম আলমসহ অনেকে।

৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে না এসেও প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান হাজিরা খাতায় স্বাক্ষর প্রদানের অভিযোগে ছাত্র-জনতা উপজেলা নির্বাহী অফিসার এর নিকট অভিযোগ করে। পরে দুইটি মামলায় আসামী হিসেবে নাম উল্লেখ থাকায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে ২৭ এপ্রিল ২০২৫ রবিবার সকালে বিদ্যালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়েছেন জানতে পারার পর থেকে স্থানীয় ছাত্র-জনতা বিদ্যালয়ের প্রবেশদ্বারে এসে জড়ো হতে থাকে। বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান এর বিরুদ্ধে প্রশাসনিক কোন পদক্ষেপ না নেয়ায় বিদ্যালয়ে বিগত দিনে নিয়োগবাণিজ্য, বিদ্যালয়ের সম্পদ ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করা হয়। ছাত্র-জনতা কর্মসূচি শেষে প্রবেশদ্বার ছেড়ে গেলে প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান দুলু বিদ্যালয় ত্যাগ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth