২২ ফাল্গুন, ১৪৩২ - ০৭ মার্চ, ২০২৬ - 07 March, 2026

ফুলবাড়ীতে মাদকসহ বাবা- ছেলে গ্রেফতার

10 months ago
209


আঞ্চলিক প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক ব্যবসা করায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। তারা চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রি করতো।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৫২)  ও তার ছেলে জাহিদ হাসান(১৯)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বালারহাট বাজারস্থ ওই মাদক বিক্রেতাদ্বয়ের চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেনসিডিলের বিকল্প নেশাপণ্য) উদ্ধার করা  হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাদের চায়ের দোকান থেকে গ্রেফতার করে হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth