২৩ ফাল্গুন, ১৪৩২ - ০৭ মার্চ, ২০২৬ - 07 March, 2026

হাতীবান্ধায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও

9 months ago
137


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে ওই উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় লুৎফর রহমান, সহিদুল রহমান ও শাহিনুর রহমান নামে ৩ জন ব্যক্তির বসত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের সুত্রপাতের কারণ জানা যায়নি।

খবর পেয়ে বৃহস্পতিবার দেখতে যান হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। টেউ টিন, নগদ টাকা, চাউল, তেল দিয়ে পরিবার গুলোকে সহযোগিতা করেন ইউএনও। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth