১৬ ফাল্গুন, ১৪৩২ - ০১ মার্চ, ২০২৬ - 01 March, 2026

গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সারকে সংবর্ধনা

3 hours ago
13


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি শামীম কায়সার লিংকন ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ন-সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমূখ। শেষে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেনি পেশার লোকজন এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth