উলিপুরে এনসিপি'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে, উপজেলা এনসিপি'র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা এনসিপি'র যুগ্ন সমন্বয়ক সাখাওয়াত হোসাইন। উপজেলা যুব শক্তির সদস্য মামুন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ, উপজেলা এনসিপি'র সদস্য তাজবীরুল ইসলাম সজল, এনসিপি ধরণীবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক আবু তাহের মাস্টার, প্রভাষক আনোয়ারুল ইসলাম, সমাজকর্মী গোলাম আজম সুমন প্রমুখ।
এ ছাড়াও উপজেলা এনসিপি, যুবশক্তির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সূধিজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গুনাইগাছ জামে মসজিদের পেশ ঈমাম মাও. মো. আবুল কালাম দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।