১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০২ জুন, ২০২৬ - 02 June, 2026

পীরগঞ্জে বিনামূল্যে ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণ

22
2026-06-02 18:02:39

news-picture

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে ভার্মিকম্পোষ্ট সেপারেটর  বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় পীরগঞ্জ উপজেলায় গঠিত কৃষক গ্রুপে ভার্মিকম্পোষ্ট উদ্যোক্তাদের মাঝে সাত টি ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আয়শা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইসরাত জাহান লিমা, কৃষি প্রমদনা ও পুনর্বাসন কমেটির সদস্য জিল্লুর চৌধুরীসহ কৃষক এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান বলেন এসব ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণের ফলে উপজেলায় ভার্মিকম্পোষ্ট উৎপাদন বৃদ্ধি পাবে যা মাটির স্বাস্থ্য সুরক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়